স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ ডিসেম্বর :মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তা পুকুর পাড়ে সেন্ট্রাল জোনের অন্তর্গত ১৭ নং ওয়ার্ডের নতুন অফিস গৃহের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ভিত্তি প্রস্তর স্থাপন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
পাশাপাশি এদিন তিনি সেই জায়গায় একটি ওপেন জিমেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর শিখা ব্যানার্জি, স্নিগ্ধা দাস দেব, নিবাস দাস সহ অন্যান্যরা। মেয়র সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যেসব ওয়ার্ডের মধ্যে কার্যালয় নেই সেই সব ওয়ার্ডে নতুন করে কার্যালয় নির্মাণ করার। একই সাথে ওপেন জিমের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ১৭ নং ওয়ার্ড অফিসে পাকা ভবন আগামী ছয় মাসের মধ্যে নির্মাণ করার জন্য বলা হয়েছে।

