Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রী এবং কারামন্ত্রীর কাছে ভিক্ষা চাইলেন চাকরি প্রত্যাশীরা

মুখ্যমন্ত্রী এবং কারামন্ত্রীর কাছে ভিক্ষা চাইলেন চাকরি প্রত্যাশীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ ডিসেম্বর :কারারক্ষী নিয়োগ প্রক্রিয়ার দু-কদম এগোতে রাজ্য সরকার চার বছর অতিক্রান্ত করে ফেলেছে। ভিক্ষার থালা নিয়ে আই.জি প্রিজনের অফিসের সামনে আন্দোলনে সামিল কারারক্ষী পদে চাকুরি প্রত্যাশীরা। চাকুরি প্রত্যাশীদের বক্তব্য ২০২২ সালে ২৪৯ জন কারারক্ষী নিয়োগের জন্য কারা দপ্তর থেকে শারীরিক পরীক্ষা নেওয়া হয়। তারপর এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। শারীরিক পরীক্ষার পর চার বছর হয়ে গেছে এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয় নি।

 লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণার জন্য একাধিকবার তারা আই.জি প্রিজনের দ্বারস্থ হয়েছে। কিন্তু আশ্বাস ছাড়া কাজের কাজ কিছুই হয় নি। তাই এইদিন ফের একবার চাকুরি প্রত্যাশীরা সকলে আই.জি প্রিজনের দ্বারস্থ হয়েছে। এইদিন তারা রীতিমতো ভিক্ষার থালা হাতে নিয়ে আন্দোলনে সামিল হয় তারা। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কারা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা সহ সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন আধিকারিকদের কাছে তারা ভিক্ষা চায়। তারা জানান, তারা দপ্তরের মন্ত্রীর নিকট ভিক্ষা চাইছে, যেন তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়।

 না হলে দিন দিন তাদের বয়স যেমন বাড়ছে তেমনি তারা হতাশায় ভুগছে। তারা আরও দাবি করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে অন্যান্য দপ্তর এত সময় নেয়নি। ত্রিপুরা পুলিশ সহ শিক্ষা দপ্তরের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া দু-তিন বছরের মধ্যেই সম্পন্ন হয়ে গেছে। অথচ তাদের নিয়ে এ ধরনের ছেলে খেলা কেন তারা বুঝে উঠতে পারছে না। বিগত দিনে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা রাজ্যে এরূপ দৃশ্য তুলে ধরেছিল। আজ বিকাশ ত্রিপুরায় চাকরি প্রত্যাশীরা রাস্তায় থালা নিয়ে নেমে সরকারের কাছে ভিক্ষা চাইলো। এই ধরনের চিত্র ডাবল ইঞ্জিন সরকারের আমলে কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে প্রশ্ন সমালোচকদের মুখে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য