Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যচেয়ারম্যানের এলাকায় পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ, চেয়ারম্যানের আশ্বাসে উঠল অবরোধ

চেয়ারম্যানের এলাকায় পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ, চেয়ারম্যানের আশ্বাসে উঠল অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ নভেম্বর :  ৫৪ কুর্তি কদমতলা বিধানসভার লালছড়া বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের লোহার গেট এলাকায় পানীয় জলের সংকট চলছে এক মাস ধরে। প্রতিবাদে রবিবার সড়ক অবরোধ করতে বাধ্য হয়ে তারা। সরকার কোটি কোটি টাকা ব্যয়ে জল জীবন মিশন প্রকল্পের পাইপলাইন থাকলেও মোটর বিকল ও পাইপে জ্যাম থাকার কারণে দীর্ঘদিন ধরে একফোঁটা জলও পাচ্ছেন না এলাকার প্রায় ৪০টি পরিবার। একাধিকবার পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও সমাধান না হওয়ায় রবিবার সকাল সাড়ে দশটার নাগাদ কলসি-বাল্টি হাতে পথ অবরোধে বসেন ভুক্তভোগী প্রমিলা বাহিনীরা।

অবরোধকারীদের অভিযোগ, এই এলাকা কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথের নির্বাচনী এলাকা। অথচ এখানেই দীর্ঘদিন ধরে পানীয় জলের এমন দুরবস্থা। এলাকার এক নাগরিক জানান, এলাকার সাপ্লাই দীর্ঘদিন ধরেই নষ্ট হয়ে আছে। এতদিন নষ্ট সাপ্লাই দিয়ে স্বল্প পরিমাণে জলে দেখা মিলল গত একমাস ধরে সেটাও মিলছে না। তাই তাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে এবার। সড়ক অবরোধ করতে বাধ্য হয় এদিন। চেয়ারম্যানের এলাকায় যদি জল না থাকে, তাহলে ব্লকের অন্যান্য পঞ্চায়েতের অবস্থা সহজেই অনুমেয়—মন্তব্য গ্রামবাসীদের।খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অবরোধ তুলতে ব্যর্থ হয়। পরে ঘটনাস্থলে যান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ। তিনি দ্রুত পানীয় জলের সুব্যবস্থা করার আশ্বাস দিলে প্রায় দুপুর বারোটার সময় অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা।অবরোধ উঠার পরই চেয়ারম্যানের তৎপরতায় মোটর ও পাইপলাইনের জ্যাম দুরীকরণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। তবে টানা দুই ঘণ্টা সড়ক অবরোধের ফলে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তির শিকার হতে হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য