Thursday, February 5, 2026
বাড়িরাজ্যএকাধিক চুরির ঘটনায় চাঞ্চল্য গোকুল নগরে

একাধিক চুরির ঘটনায় চাঞ্চল্য গোকুল নগরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর : গকুলনগর মধ্যপাড়া এলাকায় সোনা ও রুপার অলংকার চুরির ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে কয়েকদিন আগে গকুলনগর মধ্যপাড়া এক  মহিলার বাড়ি থেকে রুপা ও স্বর্ণের অলংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। সন্দেহের কারণে একই এলাকায় এক যুবককে আটক করে স্থানীয়রা। তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী থেকে বেশ কিছু সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

তারপরেও আরো সোনার অলংকার উধাও বলে অভিযোগ। চুরির ঘটনায় আটক নাবালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য নথিভুক্ত করেন। গকুলনগর মধ্যপাড়া এলাকায় রেখা দাস চুরির ঘটনায় যুক্ত থাকতে পারেন বলে অভিযোগ। এলাকার পঞ্চায়েত সদস্যা বলেন যে, রুমা দেবনাথ এবং সোমা দাস ওরফে স্বপ্না দাসের বাড়ি থেকে বহু স্বর্ণালংকার কয়েকদিন পর পর চুরি হচ্ছে। শুক্রবার রাতে এক স্বর্ণালঙ্কার দোকানে স্বর্ণ বিক্রি করতে এসে সিসি ক্যামেরায় ধরা পড়ে। সিসি ক্যামেরা মূলে যার যার বাড়িতে চুরি হয়েছিল পুলিশের তল্লাশি অভিযান চলে।

 চুরির ঘটনা একটি মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর সঠিক তদন্তক্রমে ভুঁইয়ারমাথা গোকুলনগর মধ্যপাড়া এলাকায় আরো কয়েকজনের নাম বেরিয়ে আসতে পারে বলে জানা গেছে। এদিকে এই ঘটনা ঘিরে ব্যাপক হুলুস্থুল কান্ড এলাকায়। দুপক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা সৃষ্টি হয় শনিবার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য