Thursday, July 30, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় আহত ২

দুর্ঘটনায় আহত ২

দুর্ঘটনায় আহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর : দুই বাইকের সংঘর্ষে জখম দুই যুবক। বিশালগড় ব্রজপুর এলাকা থেকে দমকল কর্মীরা তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। দমকল কর্মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পড়ছে তারা দেখতে পায় রাস্তার মধ্যে পড়ে ছটফট করছে এই যুবক এবং অপর যুবক সংজ্ঞা হারিয়ে ফেলেছে। দুজনের অবস্থাই গুরুতর। তাদেরকে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে।

 প্রাথমিকভাবে দমকল কর্মীরা জানতে পেরেছে এক যুবকের নাম বাপন দেবনাথ। তবে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে রেফার করে দেওয়া হবে বলে জানা যায় হাসপাতাল থেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha