Friday, July 31, 2026
বাড়ি রাজ্য অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার টি এস আর জওয়ান

অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার টি এস আর জওয়ান

অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার টি এস আর জওয়ান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর : রাতে রহস্যজনক ভাবে বাড়ির সামনে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার এক টি এস আর জওয়ান। ঘটনা উদয়পুর ডাকবাংলা রোড এলাকায়। আহত জওয়ান ১১ নম্বর ব্যাটেলিয়নের সুজন দাস (৩২)। কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা যায়, শুক্রবার রাতে জ্বালানি তেল জাতীয় কোন দ্রব্য নিয়ে কাজ করার সময় এ ঘটনার সংগঠিত হয়েছে সুজন বাবুর সঙ্গে।

দেহের ৩০ শতাংশ আগুনে পুড়ে গেছে। বুকে পিঠে এবং হাতে পায়ে আগুনে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসার পর যদি শারীরিক যন্ত্রণা না কমে তাহলে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হতে পারে। ঘটনার পর দমকল কর্মীরা হাসপাতাল নিয়ে আসে আহত জওয়ানকে। কিভাবে এই ঘটনা সংগঠিত হয়েছে সেটা নিয়ে কেউ কিছু বলতে পারছে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha