Thursday, February 5, 2026
বাড়িরাজ্যশিশু পাচারকারী সন্দেহে বিহারী যুবককে রক্তাক্ত করলো গ্রামবাসী

শিশু পাচারকারী সন্দেহে বিহারী যুবককে রক্তাক্ত করলো গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর :  তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ষোলঘরিয়া এলাকায় শনিবার সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। শিশু পাচারকারী সন্দেহে এক অজ্ঞাত ব্যাক্তিকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করল এলাকাবাসী। যার ফলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুদের সঙ্গে অভিযুক্ত অভাব্য আচরণ করছিল। এরপর মুহূর্তেই উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে মারধর শুরু করে।

শেষ পর্যন্ত গণপিটুনিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, উক্ত ব্যাক্তি বিহার রাজ্যের বাসিন্দা, তবে তিনি কেন এই এলাকায় এসেছিলেন, তা নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। এলাকাবাসীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে এক শিশুকে নিয়ে অভিযুক্ত নাকি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল।তারপরই তাকে মারধোর করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। গোটা বিষয়টি তদন্তে উঠে আসবে বলে মনে করছে সকলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য