Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য অশান্তির ছায়া পড়ার আশঙ্কা নাগেরজলা বাসস্ট্যান্ডে, নিয়ন্ত্রণ হারাচ্ছে রাষ্ট্রবাদিরা

অশান্তির ছায়া পড়ার আশঙ্কা নাগেরজলা বাসস্ট্যান্ডে, নিয়ন্ত্রণ হারাচ্ছে রাষ্ট্রবাদিরা

অশান্তির ছায়া পড়ার আশঙ্কা নাগেরজলা বাসস্ট্যান্ডে, নিয়ন্ত্রণ হারাচ্ছে রাষ্ট্রবাদিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর :  দুই গোষ্ঠীর রাজনীতিতে অশান্তির ছায়া পড়ার আশঙ্কা নাগেরজলা বাসস্ট্যান্ডে। বিভিন্ন সময় সাংবাদিক সম্মেলন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক গোষ্ঠী উপর গোষ্ঠীর বিরুদ্ধে আঙ্গুল তুলে রাষ্ট্রবাদী হওয়ার চেষ্টা করছে। অথচ এর জেরে যাত্রী সমস্যা বাড়ছে নাগেরজলা বাসস্ট্যান্ডে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে উদয়পুরের বাস চালক ও আগরতলার বাস চালকদের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিল।

 এরই মধ্যে উদয়পুরের বাস মালিক বিমল দেব, রাজু মজুমদার ও পার্থ চক্রবর্তী ভারতীয় মজদুর সংঘকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তারই প্রতিবাদে সরব হল পশ্চিম ত্রিপুরা জেলা বাস জীব চালক সংঘ। শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপ চালক সংঘের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয় অভিযুক্ত তিন বাস মালিককে তিন দিনের মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে।

অন্যথায় পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপ চালক সংঘ বৃহত্তর আন্দোলনে সামিল হবে। প্রয়োজনে তারা পশ্চিম জেলায় বাস, জিপ, টমটম সবকিছু বন্ধ রাখতে বাধ্য হবে। এইদিন পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপ চালক সংঘের সাধারন সম্পাদক আব্দুল হক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান। তবে রাষ্ট্রবাদী হতে গিয়ে যদি বাসস্ট্যান্ডের পরিবেশ পরিস্থিতি উত্তেজিত করে তাহলে দুর্নাম হবে সরকারের। তাই ইতিমধ্যেই সরকার প্রশাসনকে সচেতন থেকে দুই গোষ্ঠীকে অতিভক্ত না হতে এবং নিজেদের নিয়ন্ত্রণ করে মাতব্বরি থেকে দূরে থাকার জন্য সাধারণ শ্রমিকমহল থেকে দাবি উঠছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha