Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপরিযায়ী পাখিদের বাধা হয়ে দাঁড়ালো স্মার্ট সিটি!

পরিযায়ী পাখিদের বাধা হয়ে দাঁড়ালো স্মার্ট সিটি!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর : সম্প্রতি স্মার্ট সিটি প্রকল্পে অধীনে কলেজ টিলা স্থিত লেইকের উন্নয়ন করা হয়। কলেজ টিলা লেইকের তীরে গড়ে তোলা হয়েছে অবৈজ্ঞানিকভাবে পার্ক। প্রতি বছর শীতকালে পরিযায়ী পাখি ভিড় জমাতো কলেজ টিলা লেইকে। এটা ছিল পরিযায়ী পাখিদের অন্যতম গতিপথ। হাজার হাজার পাখি এসে এই লেইকে ভিড় করত। এ সময়ে তারা এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়ায়।

 তাদের নিয়ে যুগ যুগ ধরে ছিল এলাকায় এক অপূর্ব প্রকৃতি খেলা। সেই প্রকৃতি হারিয়েছে আধুনিকতার ছোঁয়ায় এবং অবৈজ্ঞানিকভাবে পার্ক নির্মাণ করায়। এমনটাই মনে করছে পরিবেশবিদরা। তাদের অভিমত, লেইকের উন্নয়নের ফলে পরিযায়ী পাখির বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারনে কলেজ টিলা লেইকে এই বছর এখনো পরিযায়ী পাখির আগমন ঘটে নি। স্থানীয়রা জানান এই বছর আগের মতো কলেজ টিলা লেইকে পরিযায়ী পাখি আসে নি। লেইকের উন্নয়নের ফলে পরিযায়ী পাখির বাসস্থানের ক্ষতি হয়েছে। তিনি দাবি জানান এই বিষয়টির দিকে সরকার নজর দিলে ভালো হয়। প্রকৃতির প্রকৃত সৌন্দর্য কৃত্রিম ভাবে গড়ে উঠা পার্ক নয়, সেই পাখির ভিড়। তবে এই অবৈজ্ঞানিক কাজের উপর মানবাধিকার কমিশন হস্তক্ষেপ করেছে বলে জানা যায় স্থানীয়দের কাছ থেকে। এখন দেখার বিষয় আগামী দিন বিষয়টি কোন দিকে গড়ায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য