Wednesday, February 4, 2026
বাড়িরাজ্য১১ দফা দাবিতে নারী সমিতির ডেপুটেশন

১১ দফা দাবিতে নারী সমিতির ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ নভেম্বর :   শুক্রবার ১১ দফা দাবিতে গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। কিন্তু জেলা শাসক না থাকায় অতিরিক্ত জেলা শাসকের নিকট তারা তাদের দাবি সনদ তুলে দেয়। ডেপুটেশন প্রদান করতে আসা প্রতিনিধি দল জানান, সারা দেশের মতো ত্রিপুরা রাজ্যেও ক্ষুদ্রঋণ ব্যবস্থা শোষণের হাতিয়াতে পরিণত হয়েছে।

 বিশেষ করে নারীরা এই ঋনচক্রে ভয়ঙ্করভাবে জড়িয়ে পড়ছে। এম এফ আই এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি ২১-২৬ শতাংশ কিংবা আরো বেশি সুদে দরিদ্র পরিবারকে ঋন দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই ব্যবস্থার লাগাম টানা প্রয়োজন। কারণ বিভিন্ন ফাইন্যান্স কোম্পানিগুলি থেকে ঋণ নিয়ে সুদ সমেত আসল টানতে গিয়ে আর্থিকভাবে ভেঙে পড়ছে তাদের পরিবার।

 হত দরিদ্র গরীব মানুষকে বাঁচাতে আর বি আই, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। অর্থাৎ সুদ নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধ করার জন্য আইন প্রণয়ন করা, আত্মহত্যা ও সম্পত্তি হারানো পরিবারগুলিকে সহায়তা ও পুনর্বাসনের জন্য তহবিল গঠন করা। অবিবাহিত ও মহিলা প্রধান পরিবারকে ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া, সরকারি ব্যাঙ্কের সংখ্যা বৃদ্ধি করা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য