Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যদু-মাসের শিশুর মৃত্যুর অভিযোগ কর্তব্যরত নার্সের দিকে

দু-মাসের শিশুর মৃত্যুর অভিযোগ কর্তব্যরত নার্সের দিকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ নভেম্বর : ধলাই জেলার রাইমাভ্যালী মহকুমার গন্ডাছড়া প্রাথমিক হাসপাতাল থেকে চারদিন আগে শারীরিক অসুস্থতার জন্য দুই মাসের এক শিশুকে কুলাই স্থিত ধলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। যথারীতি জেলা হাসপাতালের চিকিৎসক শিশু বিশেষজ্ঞ পবন দেববর্মার তত্বাবধানে শিশুর চিকিৎসা শুরু হয়। কিন্তু শুক্রবার দুপুরে শিশুর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ জনৈকা নার্স দুটি ইজেকশন দেওয়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পরে শিশুটি। এর জন্য দায়ী হাসপাতাল কর্তৃপক্ষ বলে দাবি করেন মৃত শিশুর দাদু।

এদিকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পবন দেববর্মা এক সাক্ষাৎকারে জানিয়েছেন শিশুর অবস্থায় আগে থেকেই খারাপ ছিল। নল দিয়ে খাবার খাওয়ানো হতো। অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু শিশুটির পরিবার জিবি হাসপাতালে যাবে না বলে জানিয়ে দেয়। তারপরেও হাসপাতালে চিকিৎসকদের চেষ্টায় সুস্থ হয়ে উঠছিল শিশুটি। কিন্তু এরই মধ্যে শুক্রবার দুপুরে শিশুর শরীর কালো হয়ে যায়। তখন কর্তব্যরত নার্স দুটি ইজেকশন দেয়, তারপর কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। চিকিৎসক পবন দেববর্মা আরো বলেন কোন চিকিৎসক ইচ্ছাকৃতভাবে কোন রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না।

তবে এই মৃত্যু দুঃখজনক ঘটনা। তবে ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়ে শিশুটির পরিবার। উল্লেখ্য, কি কারনে শিশুটির মৃত্যু হয়েছে সেটা নিয়ে সুষ্পষ্ট ভাবে কিছুই বলতে পারছিলেন না কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। ঘটনার তদন্ত করার জন্য সরকারের উদ্দেশ্যে দাবি জানান শিশুটির পরিবার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য