Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগ্রামীন অর্থনীতি শক্তিশালী করতে বড় ভূমিকা পালন করছে সমবায় : মন্ত্রী শুক্লাচরণ...

গ্রামীন অর্থনীতি শক্তিশালী করতে বড় ভূমিকা পালন করছে সমবায় : মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ নভেম্বর : ত্রিপুরা মার্কফেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। বাধারঘাট ত্রিপুরা মার্কফেডের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে হয় এই সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।

 তিনি প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিনারানী সরকার, মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া বক্তব্য রেখে বলেন, সমবায়ের মাধ্যমে মানুষ কি কি ব্যবসা করছে এবং কিভাবে তাদের উন্নয়ন করা যাবে সেদিক গুলি নিয়ে বার্ষিক সাধারণ সভায় আলোচনা হয়। এই বার্ষিক সাধারণ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত এক বছরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষকে কি কি পরিষেবা দিয়েছে এবং আগামী দিন তাদের কি কি পরিকল্পনা রয়েছে সে বিষয়েও আলোচনা হয়। তিনি আরো বলেন, সমবায় মন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে বহু পরিকল্পনা নেওয়া হয়েছে, এতে করে মানুষ অনেক বেশি উপকৃত হবে। কারণ দেশের মধ্যে কোটি কোটি মানুষ এবং রাজ্যের মধ্যে লক্ষ লক্ষ মানুষ সমবায়ের সঙ্গে যুক্ত।

 সমবায়ের মূল উদ্দেশ্য হলো গ্রামীন অর্থনীতি শক্তিশালী করা। একইসাথে তিনি দাবি করেন, দশ বছর আগে ভারতের অর্থনীতি দ্বাদশ থেকে ত্রয়োদশ স্থানে ছিল। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পর বর্তমানে ভারতের অর্থনীতি চতুর্থ স্থানে এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য