স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর :বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেলো কমলপুর বাইপাস সড়কে থাকা ধলাই হোটেল ও রেস্টুরেন্ট। জানা যায় অন্যান্য দিনের মতো রাত পোনে এগারোটায় হোটেল বন্ধ করে বাড়িতে যায় হোটেল মালিক গোপাল দেব। রাত বারোটা নাগাদ এলাকার বিধায়কের ছোট ভাই শশাঙ্ক শেখর দেব গোপাল বাবুকে ফোন করে জানায় তার হোটেলে আগুন লেগেছে। সাথে সাথে বাড়ি থেকে হোটেলে এসে দেখেন হোটেলে আগুন জ্বলছে।
খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের বক্তব্য হোটেলের ভিতরে থাকা রান্নাঘরের ফ্রিজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুনের তীব্রতা এতো ছিল যে সামনের ঘরে থাকা বৈদ্যুতিক পাখা বাকা হয়ে যায়। তবে গোপাল দেব জানায় ভেতরে থাকা রান্নাঘরে তারা রান্নাবান্না করতোনা। তারা রান্না করতো হোটেলের সামনের ঘরে। ভেতরের রান্না করে তারা চা তৈরি করে পান করতো।

