স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর : বাৎসরিক মাহফিলে মারপিট। আহত পাঁচ। আহতদের বিশালগড় ও বিশ্রামগঞ্জ হাসপাতালে স্থানান্তর। ঘটনা বিশালগড় উত্তর রাউৎখলার জামিয়া মাদানিয়া দারুল উলুম মাদ্রাসায়। এদিন মাদ্রাসায় দশম বার্ষিক ওয়াজ ও দোয়ার ছিল।
আহতরা জানান মোবাইল গেমের আইডি নিয়ে এই ঘটনা সংগঠিত হয়েছে। এদিন মাহফিলে আসার পর মোবাইল গেমের আইডি নিয়ে যে সমস্যাটি ছিল সেটা নিয়ে মুরুব্বিরা সমাধান করে দেয়। পরবর্তী সময় মাহফিল শেষ করে বাড়ি ফেরার সময় স্থানীয় কিছু দুর্বৃত্তরা তাদের ঘেরাও করে মারধর শুরু করে। ঘটনায় যারা আহত হয়েছে তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন শাহিদী রহমান ও বাপন। তাদের বাড়ি বিশ্রামগঞ্জ প্রমোদনগর এলাকায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান