স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর :বুধবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। গোর্খাবস্তি প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব দীপা ডি নায়ার, দপ্তরের অধিকর্তা নিরাজ কুমার চঞ্চল সহ অন্যান্য আধিকারিক।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাজেটে যে টাকা নির্ধারিত করা হয়েছিল তা কতটা ব্যয় করা হয়েছে। আগামী দিন দপ্তরের লক্ষ্যমাত্রা কি রয়েছে সে বিষয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যতগুলি সরকারি প্রকল্প রয়েছে সেগুলি যেন সময় মতো সম্পূর্ণ করা যায়, সে ব্যাপারে আলোচনা হয় বলে জানান তিনি।

