স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর :বন্দে ভারত অনুষ্ঠানে শিক্ষিকার অমানবিক দৃষ্টিভঙ্গির কারণে মাত্র সাত বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিতে হলো এক ছাত্রীকে। সে আগরতলা স্থিত ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া। মৃত ছাত্রীর নাম দীপান্বিতা পাল।
বাড়ির যোগেন্দ্র নগর বনকুমারি এলাকায়। শিক্ষিকার বিরুদ্ধে মৃত ছাত্রীর পিতা দেবাশীষ পালের অভিযোগ গত ৯ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার পর এক অনুষ্ঠানের মধ্যে উনার মেয়েকে রোদে দাঁড় করিয়ে রাখেন শিক্ষিকা। উনার মেয়ে দীপান্বিতা যখন শিক্ষিকাকে বলেছিলেন শারীরিকভাবে সে অসুস্থতা বোধ করছে তখন শিক্ষিকা বলেন শীতের দিন, রোদে দাঁড়ালে কিছু হবে না। শেষ পর্যন্ত জীবন যুদ্ধ লড়াই করে ছাত্রীর মৃত্যু হয় মঙ্গলবার।
এই খবর ছড়াতেই বুধবার মৃত ছাত্রীর বাড়িতে গেলেন প্রদেশ মহিলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল। ছাত্রীর বাবার কাছ থেকে ঘটনার সম্পর্কে অবগত হন প্রতিনিধি দলটি। ঘটনার নিন্দা জানান প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ। তিনি বলেন এই ঘটনার জন্য শিক্ষিকার ভূমিকা অত্যন্ত নিন্দা জনক। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন তিনি। অপরদিকে বিদ্যালয় শিক্ষা দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করে ভারতের ছাত্র ফেডারেশনের একটি প্রতিনিধি তারাও ঘটনার সুষ্ঠু তদন্তে দাবি করেন।

