স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর : বাপের বাড়িতে বেড়াতে গিয়ে দ্বিতীয় বিয়ে করল স্ত্রী। শ্বাশুড়ির কুমন্ত্রে ভাঙলো সোনার সংসার বলে অভিযোগ নিয়ে মেলাঘর থানার দারস্থ হলেন স্বামী। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থানাধীন দূর্লভনারায়নের বাসিন্দা কমল দাস বিয়ে করেন মেলাঘর চর শ্মশান ঘাট এলাকার জয়দেব সরকারের মেয়ে রুপালী সরকারকে। বিয়ের পাঁচ মাস অতিক্রান্ত হলেও, সংসার টেকেনি। শাশুড়ির কুমন্ত্রে স্ত্রী রুপালি বাবার বাড়িতে এসে বিয়ে করেন অন্য পুরুষকে। শ্বাশুড়ি নমিতা সরকারই এই কান্ডের মাস্টারমাইন্ড।
কিছুদিন আগে বউকে নিয়ে বাপের বাড়িতে দিয়ে আসার পর হঠাৎ সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় শ্বশুর বাড়িতে যাওয়ার পর শশুর শাশুড়ি বলেন তাদের মেয়ে মারা গেছে। তারপর খবর দেওয়া হয়নি কেন জানতে চাওয়া হলে তারা কিছুই বলে না। শেষ পর্যন্ত অভিভাবকদের নিয়ে শ্বশুরবাড়িতে গেলেও বউকে হাতে তুলে দেয়নি। হঠাৎ একদিন সামাজিক মাধ্যমে তিনি দেখতে পান তার স্ত্রী বিয়ে হয়ে গেছে অন্য এক পুরুষের সাথে। তাই শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছেন থানায় বলে দাবি করেন তিনি। সোমবার মেলাঘর থানার দারস্থ হয়ে স্বামী কমল দাস আরো জানান, সামাজিক ভাবে বিয়ে হলেও, রুপালী তার সাথে এটা অন্যায় করেছে, তার টাকা পয়সা স্বর্ন গয়না সব কিছু বিয়ের নামে কৌশল করে হাতিয়ে নিয়েছে। তাই তিনি এই ঘটনার বিচার চান। এবং সমস্ত গয়না সহ দামি কাপড় ফেরত চান।

