Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন

নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন

নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর : ১০৮ তম ঐতিহাসিক নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে, নারী নেত্রী রমা দাস, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা।

এইদিনের আলোচনা সভায় আলোচনা করতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি হওয়ার পর পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসের বিপ্লবে যথেষ্ট প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়েছে। সেই প্রভাব এখনো রয়েছে। কার্ল মার্কস, ফেডরিক এঞ্জেলসরা এই বিপ্লবের তত্ব আবিস্কার করেছিলেন। রাশিয়ার মাটিতে নভেম্বর বিপ্লব হয়েছে। এই বিপ্লবের ১০৮ বছর পর যখন নভেম্বর বিপ্লব পালন করা হয় তখন সামাজিক মাধ্যমে কিছু কিছু লোক তির্যক আক্রমণ করে। নভেম্বর বিপ্লব দিবস উদযাপন করার পিছনে যথেষ্ট তাৎপর্য রয়েছে। মানব সভ্যতা বেঁচে থাকার জন্য সমাজতন্ত্র অত্যন্ত জরুরি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান