Monday, December 15, 2025
বাড়িরাজ্যতেলের ট্যাঙ্কার ও মালবাহী গাড়ির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ১

তেলের ট্যাঙ্কার ও মালবাহী গাড়ির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ নভেম্বর :  কমলপুর–কুমারঘাট সড়কে ভয়াবহ দুর্ঘটনায় বলি একজন। ঘটনা সাইকাবাড়ি এলাকায়। তেলের ট্যাঙ্কার ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত আরো একজন। জানা গেছে, AS 28 K 0890 নম্বরের মালবাহী গাড়িটি আসাম থেকে সবজি নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। অপরদিকে NL 01 K 2604 নম্বরের তেলের ট্যাঙ্কার যাচ্ছিল কুমারঘাটের দিকে।

 কিন্তু সাকাইবাড়ি এলাকায় আসতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তেলের ট্যাঙ্কারের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তেলের ট্যাঙ্কারের চালক। মালবাহী গাড়ির চালক গুরুতরভাবে আহত অবস্থায় দীর্ঘ সময় গাড়ির কেবিনেই আটকে ছিলেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। দূরদূরান্ত থেকে মানুষজন ছুটে আসে ঘটনাস্থলে। ক্রেন ও উদ্ধারকারী দল এসে ক্ষতিগ্রস্ত যান দুটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য