Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআগ্নেয়াস্ত্র সহ আটক নেশা কারবারি এবং তার স্ত্রী

আগ্নেয়াস্ত্র সহ আটক নেশা কারবারি এবং তার স্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ নভেম্বর : রাজ্যে অস্ত্রের অস্ফালন চলছে। আগ্নেয়াস্ত্র নেশা কারবারি থেকে মাফিয়াদের হাতে হাতে এখন অস্ত্র। তা ফের একবার প্রমানিত হল। শুক্রবার সোনামুড়া থানা এলাকার এক বাড়ি থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ জানতে পারে সোনামুড়া থানার অন্তর্গত শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভুগজুড় এলাকার বাসিন্দা বাবুল মিয়ার বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। এই সংবাদের উপর ভিত্তি করে সোনামুড়া থানার পুলিশ ও শ্রীমন্তপুর বিওপি-র বিএসএফ জওয়ানরা যৌথ ভাবে অভিযান চালায় বাবুল মিয়ার বাড়ি সহ বাড়ির সামনে থাকা দোকানে।

 এই অভিযানে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। ঘটনার খবর পেয়ে সিপাহীজলা জেলার পুলিশ সুপার ছুটে যান সোনামুড়া থানায়। জেলা পুলিশ সুপার জানান বাবুল মিয়ার দোকান থেকে একটি পিস্তল, একটি ম্য্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১০ গ্রাম ইয়াবা ট্যাবলেট, ১০০ টি নেশার ট্যাবলেট, একটি ভোজালি, ২৫০ টি খালি নেশা জাতীয় কফ সিরাপের বোতল উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে বাবুল মিয়াকে। একই সাথে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

 জেলা পুলিশ সুপার আরও জানান ধৃত বাবুল মিয়ার বিরুদ্ধে গণ্ডাছড়া থানায় এনডিপিএস এক্টে একটা মামলা রয়েছে বলে জানতে পেরেছেন। সেই বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে। গোটা ঘটনার তদন্তে চলছে। তবে এইদিন বাবুল মিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে কালঘাম ছুটে পুলিশের। কারন বাবুল মিয়া ও তার স্ত্রী পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। যদিও পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে শেষ পর্যন্ত বাবুল মিয়ার বাড়িতে তল্লাসি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তবে বাবুল মিয়ার বাড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ফের একবার রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন হচ্ছে অনায়াসে বহিঃরাজ্য থেকে আগ্নেয়াস্ত্র রাজ্য ঢুকছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার কাছে কি কোন খবর নেই? উত্তরটা হয়তো সময়ই দেবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য