স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর :আগরতলা শহরের প্রাণকেন্দ্রে হাওড়া নদীর তীরে অবস্থিত রাজকীয় শ্মশানভূমি। রাজ পরিবারের এবং সরকারের উদাসীনতার কারণে রাজাদের এই শ্মশান ভূমি চরমভাবে অবহেলিত। মহারাজা বীর বিক্রম দেববর্মা ছিলেন শেষ রাজা। তারপর কিরিট বিক্রমের আমল পর্যন্ত শ্মশানটি ঠিকঠাক থাকলেও বর্তমানে শ্মশানের পুরো জায়গাটি জঙ্গলে পরিণত হয়েছে। পাশে রয়েছে মাছ বাজার।
পচা দুর্গন্ধ এবং নর্দমার ময়লায় এলাকাটিকে বিপর্যস্ত করে তুলেছে। রাজকীয় শ্মশানটি সুরক্ষিত করা উচিত রাজ পরিবারের। অবহেলার কারণে দিন দিন মানুষ রাজকীয় ইতিহাস ভুলে গেছে। এই জায়গায় রাজাদের মাটিতে দাহ করা হয়েছিল। কিন্তু রাজাদের স্মৃতিস্তম্ভ এবং সমাধিগুলি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নামফলকগুলি ঢেকে গেছে। স্থানীয়দের অভিযোগ, রাজকীয় শ্মশানে প্রচুর পরিমাণে আগাছা তৈরি হয়ে আছে। কেউ যদি ভাবে এ শ্মশান ভূমিতে গিয়ে অনুভূতিতে জড়াবে তাহলে সেই পরিবেশ নেই। রাজ পরিবারের বর্তমান মুখ প্রদ্যোত কিশোর দেববর্মণ পারেন বিষয়টি আগরতলা পৌর নিগমের দৃষ্টি আকর্ষণ করতে। কিন্তু তিনি পূর্বপুরুষদের এই স্মৃতির প্রতি কোনো রকম গুরুত্ব দিচ্ছে না বলে মনে পড়ছে সচেতন মহল। এভাবে চলতে থাকলে নতুন প্রজন্ম ভুলে যাবে এটা রাজকীয় শ্মশান।

