স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর : লম্পট যুবকদের উচ্চ শব্দ সম্পন্ন বাইকের সাইলেন্সার খুলে রোলার দিয়ে নষ্ট করল পশ্চিম জেলা ট্রাফিক প্রশাসন। রবিবার এম বি বি কলেজ সংলগ্ন এলাকায় রোলার দিয়ে নষ্ট করা হয় এই সাইলেন্সার গুলি। দীর্ঘদিন ধরে এই বাইক গুলির যন্ত্রণায় অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। আগরতলা শহরে এবং শহরতলী এলাকাতে কিছু উশৃংখল এবং নেশাখোর যুবক সারাদিনব্যাপী ঘোরাঘুরি করে।
তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এই বাইকের সাইলেন্সারগুলি। তারা মেকানিক থেকে বাইকের সাধারণ সাইলেন্সার পরিবর্তন করে উচ্চ শব্দ সম্পন্ন সাইলেন্সার লাগিয়ে পথচারীদের বিরক্ত করে। তারা মনে করে এভাবে যাতায়াত করলে মানুষ তাদের নায়ক মনে করবে এবং সামনে যারা গাড়ি নিয়ে চলাচল করছে তারা তাদের পাশ দিয়ে দেবে। কিন্তু কম বুদ্ধি সম্পন্ন লম্পট যুবকরা জানেনা তাদের মানুষ ছিঃ ছিঃ করে। রবিবার এমবিবি কলেজ সংলগ্ন এলাকায় পশ্চিম ত্রিপুরা ট্রাফিকের জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীরের নেতৃত্বে ৪১০ টি সাইলেন্সার নষ্ট করা হয়।
ট্রাফিক এসপি জানিয়েছেন, উচ্চ শব্দ সম্পন্ন বাইক গুলি আটক করার পর আদালতের অনুমতি নিয়ে ট্রাফিক পুলিশ বাইক গুলি সাইলেন্সার খুলে ফেলে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। কারণ এই বাইক গুলি মানুষের শ্রবণশক্তি নষ্ট করার জন্য ভয়াবহ হয়ে উঠেছে। একই সঙ্গে মানুষের হার্টের সমস্যা করছে। সাধারণ পথচারীদের এভাবে বিরক্ত করার জন্য এই ধরনের বাইক চালকদের ১০ হাজার টাকা জরিমানা এবং বাইক আটক করার নিয়ম রয়েছে। যারা এইগুলি করছে তাদের উদ্দেশ্যে তিনি সতর্ক বার্তা দেন। তিনি বলেন আগামী দিনও এ ধরনের বাইক আটক করে কঠোর পদক্ষেপ নিতে ট্রাফিক প্রশাসনের নজর রয়েছে। তবে লম্পট যুবকদের বিরুদ্ধে সাধারণ মানুষের দাবি কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য।

