Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবিএসএফের উপর পাচারকারীদের আক্রমণের ঘটনায় ধৃত ১

বিএসএফের উপর পাচারকারীদের আক্রমণের ঘটনায় ধৃত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর :বিশালগড়ে বিএসএফ জওয়ানের উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মিঠুন কবীর। সম্প্রতি বিএসএফ জওয়ানরা একটি গরু বোঝাই গাড়ির পিছু ধাওয়া করতে করতে বিশালগড়ের নিউ মার্কেট সপ্তাহিক গরু বাজারে পৌছায়। বিএসএফ জওয়ানরা সেখানে পৌঁছানোর পর হামলা চালানো হয় বিএসএফ-এর গাড়িতে।

আক্রমণ করা হয় বিএসএফ জওয়ানদের উপর। এতে আহত হয় বেশ কয়েকজন বিএসএফ জওয়ান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে বিশালগড় থানার পুলিশ শনিবার এই ঘটনায় মূল অভিযুক্ত মিঠুন কবীরকে একটি গাড়ি সহ আটক করে। পুলিশের দাবি মিঠুন কবির বিএসএফ-এর উপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত। সমগ্র রাজ্যে গরু পাচার চক্রের মূল নায়ক হিসাবে পরিচিত এই মিঠুন কবীর। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য