স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ অক্টোবর : রবিবার দুপুরে মতি নগর এলাকার বাসিন্দা পুলিশ কনস্টবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে জমি জবরদখল করার চেষ্টা এবং পার্শ্ববর্তী বাড়ির বৃদ্ধকে করার যে অভিযোগ উঠেছে সেটা ভিত্তিহীন বলে দাবি করে কয়েকজন নেশা কারবারির বিরুদ্ধে পাল্টা মামলা করল এলাকাবাসী। সোমবার দুপুরে আমতলী থানায় এসে মামলা দায়ের করেন এলাকাবাসী। যাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে তারা হলেন কাদির মিয়া, ছোট মিয়া, নায়া বালি এবং ছায়া বালির বিরুদ্ধে।
তাদের বিরুদ্ধে এলাকায় নেশা পাচারের রমরমা এবং গরু পাচারের অভিযোগ তুলেছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে তারা এ কার্যকলাপে জড়িত। বাধা দেওয়ায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে বলে জানান এলাকাবাসী। তারা আমতলী থানার ওসির কাছে ডেপুটেশন প্রদান করে আরো দাবি করেন অভিযুক্ত পুলিশ কনস্টেবল আমির ভূঁইয়ার বিরুদ্ধে থাকা অভিযোগ যাচাই করার জন্য। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করেছে স্থানীয় কয়েকজন আমির ভুঁইয়ার বিরুদ্ধে।

