Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গুন্ডাগিরি বেশি দিন আর চলবে না, পরিবর্তনের অপেক্ষায় বসে আছে...

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গুন্ডাগিরি বেশি দিন আর চলবে না, পরিবর্তনের অপেক্ষায় বসে আছে মানুষ : বিপ্লব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ অক্টোবর : রাজধানীর ইন্দ্রনগর স্থিত জয় মা কালী সন্তান সংঘর মন্দিরে দীপাবলি উৎসব উপলক্ষ্যে তিন দিন ব্যাপী বিশেষ পূজার আয়োজন করা হয়। মঙ্গলবার জয় মা কালী সন্তান সংঘর মন্দিরে গিয়ে পুজা দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। জয় মা কালী সন্তান সংঘর মন্দিরে মায়ের পুজা দেওয়ার পর সাংসদ বিপ্লব কুমার দেব জানান প্রতি বছর ইন্দ্র নগর কালী মন্দিরে যান। এইদিন ইন্দ্র নগর কালী মন্দিরে মায়ের পুজা দিয়ে রাজ্যবাসির সুখ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

পাশাপাশি এই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সাংসদ বিপ্লব কুমার দেব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন , জীব কুলের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ। কিন্তু পশ্চিমবঙ্গে মানুষের কোন মূল্য নেই। দুর্নীতিতে ডুবে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। সেখানে মানবতার কোন মূল্য নেই। যে কোন সময় যে কারো খুন হয়ে যাচ্ছে। যে কোন সময় যে কোন মহিলা ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে। যে কোন সময় যে কারোর ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কোন কিছু যায় আসে না।

 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বভাব দানবের মতো। ওনার মন বলতে কোন কিছু নেই। মমতা নামকে তিনি বদনাম করে ফেলেছেন। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের অপেক্ষায় বসে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গুন্ডাগিরি বেশিদিন আর চলবে না। ভয়ানক দানবের হাত থেকে এইবার পশ্চিমবঙ্গ মুক্ত হয়ে যাবে। সাংসদ বিপ্লব কুমার দেব আরো জানিয়েছেন, পশ্চিমবঙ্গের জয় আসন্ন বিধানসভার নির্বাচনে নিশ্চিত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য