Thursday, March 12, 2026
বাড়িরাজ্যরাস্তা অবরোধ যুব কংগ্রেসের, পুলিশ গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

রাস্তা অবরোধ যুব কংগ্রেসের, পুলিশ গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫: আর.এস.এস যৌন হয়রানির পর্দা ফাঁস করে আগরতলা শহরের বুকে বিক্ষোভ প্রদর্শন করল প্রদেশ যুব কংগ্রেস। রাজধানীর সিটি সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হয় প্রদেশ যুবক কংগ্রেস কর্মী সমর্থকরা। ঘটনার বিবরণে জানা যায়, আনন্দ আজি নামে কেরলের এক পেশাদার আইটি কর্মী সম্প্রতি আত্মহত্যা করে। আত্মহত্যার পূর্বে সে সামাজিক মাধ্যমে একাধিক আরএসএস কর্মীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের পোস্ট করে। এই ঘটনার প্রতিবাদে এবং আনন্দ আজি যেন ন্যায় বিচার পায় তার দাবিতে বুধবার রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে।

 এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি সিটি সেন্টারের সামনে যাওয়ার পর প্রদেশ যুব কংগ্রেসের কর্মীরা সেখানে সড়ক অবরোধ করে। সেখানে আরএসএস প্রধানের কুশ পুত্তলিকা পোড়ানো হয়। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা জানান আরএসএস বড় বড় কথা বলে তাদের পরিষ্কার চেহারা দেখানোর চেষ্টা করে। কিন্তু দেখা গেছে আনন্দ আজি আত্মহত্যার পূর্বে সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিযোগ করেছে তাকে আরএসএস কর্মীরা যৌন নির্যাতন করেছে। প্রদেশ যুব কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানায়। নীল কমল সাহা আরএসএস-কে বর্জন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। যুব কংগ্রেসের কর্মীরা সড়ক অবরোধের পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ যুব কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য