Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য সিপিআইএম-এর বিজিত প্রার্থী যোগ দিল বিজেপিতে

সিপিআইএম-এর বিজিত প্রার্থী যোগ দিল বিজেপিতে

সিপিআইএম-এর বিজিত প্রার্থী যোগ দিল বিজেপিতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা  ১২ মার্চ : আসন্ন নির্বাচনের আগে ২০২১ সালের এডিসি নির্বাচনে সিপিআইএম-এর বিজিত প্রার্থী এইবার যোগদান করল বিজেপি দলে। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। এই যোগদান সভায় বিজেপি দলে যোগদান করেন সিপিআইএম সাব্রুম মহকুমা কমিটির সদস্য যোগেন্দ্র ত্রিপুরা।

এইদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা, বিজেপি দক্ষিন জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, দক্ষিন ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা। যোগদান সভায় উপস্থিত বিজেপি নেতৃত্ব যোগেন্দ্র ত্রিপুরার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন। প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা জানান যোগেন্দ্র ত্রিপুরা ২০২১ সালের এডিসি নির্বাচনে সিপিআইএম প্রার্থী ছিলেন। তাছারাও তিনি বর্তমানে সিপিআইএম সাব্রুম মহকুমা কমিটি ও গনমুক্তি পরিষদের সাব্রুম মহকুমা কমিটির সদস্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha