Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য সকলে যুদ্ধা হিসাবে এক মাস কাজ করতে হবে : প্রদ্যোত

সকলে যুদ্ধা হিসাবে এক মাস কাজ করতে হবে : প্রদ্যোত

সকলে যুদ্ধা হিসাবে এক মাস কাজ করতে হবে : প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা  ১২ মার্চ :   তিপ্রা মথা দলের যুব সংগঠন ইয়ুথ তিপ্রা ফেডারেশনের উদ্যোগে বাইক মিছিলের মাধ্যমে শক্তি প্রদর্শন। বৃহস্পতিবার লেম্বুছড়া এলাকায় সংগঠিত করা হয় বাইক মিছিল। এইদিন পতাকা নেড়ে থানসা বাইক র্যাশলির সূচনা করেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুোৎ কিশোর দেববর্মা। বাইক মিছিলটি লেম্বুছড়া থেকে শুরু হয়ে সিমনার খোয়াই চৌমুহনী গিয়ে শেষ হয়।

এই দিনের বাইক মিছিলে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র তথা প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা, এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই, বিধায়ক স্বপ্না দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা, এডিসির ইএম রুনিয়েল দেববর্মা, রবীন্দ্র দেববর্মা এবং ইয়ুথ তিপ্রা ফেডারেশনের সভাপতি সুরোজ দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃত্বরা। দলের নেতৃত্বদের দাবি এই দিনের বাইক মিছিলে উপস্থিত প্রায় ৮ হাজার বাইকে করে ১৫ হাজারের অধিক যুবক অংশ গ্রহণ করেছে।

এইদিন বাইক মিছিলটি শুরুর পূর্বে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেন এইদিনের বাইক মিছিলে কোন বিধায়ক, এমডিসি কিংবা বুবাগ্রা নেই। সকলে তিপ্রাসা। আগামী এক মাস পর্যন্ত কোন বিধায়ক, এমডিসি, বুবাগ্রা থাকবে না। সকলে যুদ্ধা হিসাবে এই এক মাস কাজ করবে। গরিব তিপ্রাসারা বুবাগ্রার সাথে রয়েছে। বুবাগ্রা তিপ্রাসাদের সাথে কোনদিন গর্দারি করবে না। যারা বুবাগ্রাকে হত্যা করতে চাইছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন তিনি একজন যৌদ্ধা। এতদিন তারা বুবাগ্রার ভালোবাসা দেখেছে। এইবার তারা বুবাগ্রার আক্রোশ দেখবে। কার মধ্যে কতটা দম রয়েছে তারা এইবার দেখবে। এই লড়াই তিপ্রাসাদের ছেলে মেয়েদের জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha