Wednesday, February 4, 2026
বাড়িরাজ্য১০০ শয্যা বিশিষ্ট তিনটি ও ৫০ শয্যা বিশিষ্ট ৭ টি জনজাতির ছাত্র-ছাত্রীদের...

১০০ শয্যা বিশিষ্ট তিনটি ও ৫০ শয্যা বিশিষ্ট ৭ টি জনজাতির ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল করা হবে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ অক্টোবর :পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাম্পুইজলা স্থিত প্রভাপুরে ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই বিদ্যালয় নির্মাণে সরকারের ব্যয় হয় ২৮.৫৪ কোটি টাকা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সকলের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন। তাই প্রধানমন্ত্রী সর্বদা সমাজের অন্তিম ব্যক্তির কাছে সকল সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথা বলেন। উন্নয়নের দিক থেকে ত্রিপুরা রাজ্য ফ্রন্ট রানার স্টেট হিসাবে স্বীকৃতি পেয়েছে।

 কিছুদিন পূর্বে ত্রিপুরা রাজ্যকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। দেশের মধ্যে তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ত্রিপুরার নাম ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মাপ কাঠির উপর ভিত্তি করে ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। রাজ্যে সাক্ষরতার হার ৯৫.৬ শতাংশ। একটা সময় ভারতবর্ষে মানুষ পড়তে আসত। সেই ইতিহাস বিলুপ্তির পথে চলে গিয়েছিল। ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে মাথায় রেখে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় গুলি চালু করা হচ্ছে। জনজাতি লোক সঙ্গীত, লোক নৃত্য, হস্ত কারু, হস্ত শিল্পের মতো বিষয় গুলির উপর কর্মশালা এবং শিক্ষা মূলক ভ্রমণ ও মেলার আয়োজনের জন্য এইবারের বাজেটে ৩ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। ১০০ শয্যা বিশিষ্ট আরও তিনটি নতুন এসটি হোস্টেল স্থাপন করা হবে।

পাশাপাশি ৫০ শয্যা বিশিষ্ট নতুন ৭ টি নতুন এসটি হোস্টেল স্থাপন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটা সময় ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েরা উচ্চ মাধ্যমিক পাশের পর চিন্তা করত উচ্চ সিক্ষার জন্য কোথায় যাবে। বর্তমানে ত্রিপুরা রাজ্যে এমবিবিএস-এর ৪০০ আসন রয়েছে। পোস্ট গ্রেজুয়েসনে প্রায় ৭৯ টি আসন রয়েছে। বর্তমানে ছেলে মেয়েদের সামনে অনেক সুযোগ সুবিধা রয়েছে। ত্রিপুরা রাজ্যে সরকারি ডেন্টাল কলেজ চালু হয়েছে। সেখানে ৬৩ টি আসন রয়েছে। নারসিং কলেজ চালু হয়েছে রাজ্যে। রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যে মেডিক্যাল হাব গড়ার চিন্তা ভাবনা করছে। আইন-শৃঙ্খলার দিক থেকে ভালো স্থানে রয়েছে ত্রিপুরা রাজ্য। যার কারনে বহিঃরাজ্য থেকে বহু বিনিয়োগকারি বর্তমানে রাজ্যে আসতে চাইছে।

 বিভিন্ন বেসরকারি বিশ্ব বিদ্যালয় রাজ্যে আসছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জয়সওয়াল সহ অন্যান্যরা। নব নির্মিত বিদ্যালয়ের মধ্যে রয়েছে দুটি রান্নাঘর, ডাইনিং হল, হোস্টেল সুপারিনটেনডেন্ট কোয়ার্টার, প্রধান শিক্ষকের কোয়ার্টার ইত্যাদি। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বিদ্যালয়ের শ্রেণী কক্ষ গুলি সরজমিনে ঘুরে দেখেন। এবং বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য