Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ অক্টোবর :দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও কাজ না হওয়ায় রাস্তায় বসে প্রতিবাদে নামলেন ঘিলাতলি ও তেলিয়ামুড়া এলাকার সাধারণ মানুষ। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বৃষ্টির দিনে কাদা ও ধূলায় দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। তাই রাস্তায় অবরোধ করে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে বলে জানান অবরোধকারীরা।

 অবরোধকারীরা জানান রাস্তাটি সংস্কার করার উদ্যোগ নেওয়ার পর এলাকার রজনী হালদারের ছেলে সুবীর হালদার বলেন, রাস্তার জন্য জমি ছাড়বেন না তিনি। ছড়ার উপর দিয়ে জমি নিয়ে যাওয়ার জন্য বলেন প্রশাসনকে। বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করা হলেও সমাধানের পথ বের হয়নি। ২০২৩ সাল থেকে চলছে তালবাহানা। মঙ্গলবার স্থানীয় ব্লকের ভিডিও এসে রাস্তাটি পরিদর্শন করে যান, অথচ রাস্তা দিয়ে সংস্কার করতে অনিচ্ছুক তিনিও। পরবর্তী সময়ে তিনি জানিয়ে দেন রাস্তাটি সংস্কার করা হবে না। বিষয়টি পঞ্চায়েতে জানানো হলেও পঞ্চায়েত কোন ব্যবস্থা নেয়নি। তাই প্রতিবাদের নামতে বাধ্য হয়েছেন গ্রামবাসী। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলে গ্রামবাসী অবরোধ তুলে নেয়। তবে গ্রামবাসীর বক্তব্য, প্রশাসন যদি প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা সংস্কারের উদ্যোগ না নেয় তাহলে তারা পুনরায় আন্দোলনে সামিল হবে। এখন দেখার বিষয় রাস্তা কত দ্রুত সংস্কার করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য