Thursday, February 5, 2026
বাড়িরাজ্যমারপিট, দুর্ঘটনা সহ একাধিক ঘটনার সাক্ষী হলো পশ্চিম আগরতলা থানার পুলিশ, গ্রেফতার...

মারপিট, দুর্ঘটনা সহ একাধিক ঘটনার সাক্ষী হলো পশ্চিম আগরতলা থানার পুলিশ, গ্রেফতার ১৩ জন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ অক্টোবর :শারদ উৎসবের দিনগুলিতে পশ্চিম থানা এলাকায় দূর্গা পূজাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত কিছু অপরাধমূলক ঘটনা সংঘটিত হয়। এই ঘটনাগুলো তদন্তে নেমে এখন পর্যন্ত ১৩ জনকে জালে তুলেছে পুলিশ। এর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো রাজধানীর সিটি সেন্টারের সামনে দশমীর দিন আমতলীর বাসিন্দা নারায়ণ চন্দ্র ঘোষ আক্রান্তের ঘটনা। তিনি স্ত্রী এবং ছেলেকে নিয়ে দশমী দেখতে এসে অজ্ঞাত যুবকদের হাতে আক্রান্ত হয়েছিলেন। তারপর পুলিশ একজনকে আটক করেছে। অপরদিকে দশমীর পরের দিন নেতাজি প্লে ফোরামের আনন্দ মেলায় গিয়ে ক্লাব কর্তৃপক্ষের হাতে আক্রান্ত হয়েছিলেন দম্পতি।‌

 তখন পুলিশ চাপের মুখে পড়ে ৫ জন আটক করে। শনিবার মায়ের গমন অনুষ্ঠান চলাকালীন সময়ে রাজধানীর মেলার মাঠে এলাকায় মারপিট এবং টি এস আর জওয়ানকে মারধরের ঘটনা সংঘটিত হয়। টি এস আর জওয়ানকে মারধরের ঘটনায় তিনজনকে আটক করে। এছাড়াও অন্যান্য ঘটনায় আরো চারজনকে আটক করে পুলিশ। এই ঘটনাগুলির মামলা হাতে নিয়ে তদন্তে নামে পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছে। তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ রিমান্ডে আনা হয়েছে। আবার কয়েকজনকে পুলিশ রিমান্ডে আনতে পুলিশ রবিবার আদালতে তুলেছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি। এদিকে শনিবার কার্নিভালের সময় দশমী ঘাট এলাকায় এক যুবক-যুবতীকে স্থানীয় কিছু যুবক টিপ্পনি দেয়।

 কোল্ড ড্রিংকসের সঙ্গে নাকি মদ মিশিয়ে খাচ্ছে বলে অভিযোগ তুলে যুবক-যুবতীর বিরুদ্ধে। তখন প্রতিবাদ জানান যুবক যুবতী। একটা সময় পরিস্থিতির উত্তপ্ত হয়ে উঠার মত রূপ নিলে ঘটনাস্থলে পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, সদর মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মী ছুটে আসেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় মঞ্চ থেকে নেমে আসতে বাধ্য হন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি কথা বলেন উত্তেজিত হয়ে উঠা যুবক-যুবতীর সঙ্গে। তারা বলেন তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ তুলেছে দশমীঘাট এলাকার কিছু বখাটে যুবক। মেয়র দীপক মজুমদার যুবক যুবতীকে আশ্বস্ত করেন যদি বিষয়টি নিয়ে তারা অভিযোগ করার থাকে তাহলে রবিবার থানায় যাওয়ার জন্য। তারপর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়াও কার্নিভালের পর ঘটে শহরে দুর্ঘটনা।

রাজধানীর মেলারমাঠ এলাকায় ভয়াবহ যান দুর্ঘটনা। জানা যায় শনিবার রাতে TR-01BJ-0746 নাম্বারের একটি গাড়ি দ্রুত গতিতে এসে রাস্তার বাক নিয়ে উড়াল পুলে উঠার সময় উড়াল পুলের পাশে লাগিয়ে দেয়। এতে গাড়িটির সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়। আহত হয় গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। পশ্চিম আগরতলা থানার ওসি জানান দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাধারন কোন লোক আহত হয় নি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য