স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ সেপ্টেম্বর : ছেড়ে দিয়ে নেশার হাত চলো যাই খেলার মাঠ। এই বার্তাকে সামনে রেখে ভারতীয় জনতা যুবা মোর্চা মাদক মুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশব্যাপী যুব সংহতি ও ফিটনেস প্রচারের উদ্দেশ্যে নামো যুবা রানের আয়োজন করে। দেশের ১০০ টি জায়গা জুড়ে ১০ লক্ষেরও বেশি যুবক যুবতী এইদিনের যুবা রানে অংশ গ্রহণ করে। আগরতলা শহরেও অনুরূপ ভাবে অনুষ্ঠিত হয় নমো যুবা রান।
রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয় এই নমো যুবা রান। এই নমো যুবা রান সার্কিট হাউজ গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। এইদিন নমো যুবা রানের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রীর বয়স ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সেবা পক্ষকাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে রাজ্য জুড়ে নানান কর্মসূচি চলছে ১৭ সেপ্টেম্বর থেকে। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের মধ্যদিয়ে যুবদের মতামত নিয়ে থাকেন। কারন তাদের মতামত ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার বার্তাকে সামনে রেখে রবিবার যুবা মোর্চা নমো যুব রানের আয়োজন করেছে। নেশার কারনে একটি পরিবার শেষ হয়ে জেতে পারে। পূর্বতন সরকার ত্রিপুরা রাজ্যকে নেশার রাজ্যে পরিণত করেছে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য নেশার বিরুদ্ধে আপোষ হীন নিতি নিয়ে কাজ করে যাচ্ছে।
এখনো পর্যন্ত বিপুল পরিমাণ নেশা সামগ্রী ধ্বংস করা হয়েছে। একই সাথে নেশা সামগ্রী উদ্ধারের কাজ চলছে। নেশার বিরুদ্ধে যুব সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্র। নমো যুবা রানের উদ্বোধনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক ভগবান দাস, বিধায়ক সুসান্ত দেব সহ অন্যান্যরা। উল্লেখ্য ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন যুবা নমো রানের আয়োজন করা হয়েছে। এইদিনের নমো যুবা রানে যুবক যুবতীদের অংশগ্রহণ ছিল লক্ষ্যনিয়।

