Thursday, February 5, 2026
বাড়িরাজ্যআরজিএম মহকুমা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে

আরজিএম মহকুমা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রবিবার দুপুরে কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালের লেবার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আতঙ্কে গর্ভবতী মহিলা সহ অন্যান্য রোগীর পরিবার পরিজন ছুটোছুটি শুরু করেন। নামার সময় এক মহিলা সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বেবি ওয়ার্মার সহ বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি ভস্মীভূত হয়।রোগীর পরিবারের লোকজনদের অভিযোগ, বহুদিন ধরে বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ হয়নি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে জেনারেটরের মাধ্যমে চালু থাকা অবস্থায়ই এই শর্ট সার্কিট ঘটে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছে এবং দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য