স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ সেপ্টেম্বর :শুক্রবার সারা ভারত ছাত্র ফেডারেশন এ.আই.এস.এফ -এর উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। এদিন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ.আই.এস.এফ -এর সাধারণ সম্পাদক দীনেশ শ্রীরাঙ্গারাজ সহ- রাজ্যস্তরের নেতৃত্ব।
এ.আই.এস.এফ -এর সাধারণ সম্পাদক দীনেশ শ্রীরাঙ্গারাজ নয়া জাতীয় শিক্ষা নীতির প্রতিবাদ জানিয়ে বলেন পাঠ্যক্রম থেকে সরকার দেশের ইতিহাস মুছে দিচ্ছে। কারা দেশে স্বাধীন করেছে, সে বিষয়ে পর্যন্ত তারা লুকাতে চাইছে। এরই প্রতিবাদে আজকের কর্মসূচি থেকে আওয়াজ তোলা হয়। শিক্ষক দিবসের দিন এই ধরনের কর্মসূচি দ্বারা সরকারের উদ্দেশ্যে দাবী ইতিহাস যাতে কোনোভাবেই পাঠ্যক্রম থেকে মুছে না ফেলা হয়। ছাত্রছাত্রীরা যাতে ইতিহাস সম্পর্কে অবগত হতে পারে।

