Thursday, February 5, 2026
বাড়িবিশ্ব সংবাদ‘শান্তি’ প্রতিষ্ঠার কাতর আর্জি, SCO সম্মেলনের আগেই মোদিকে ফোন জেলেনস্কির

‘শান্তি’ প্রতিষ্ঠার কাতর আর্জি, SCO সম্মেলনের আগেই মোদিকে ফোন জেলেনস্কির

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ আগস্ট : এসসিও সম্মেলনে যোগ দিতে সবে চিনের তিয়ানজিন শহরে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দিনভর গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত থাকবেন রাশিয়া, চিন-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। তারই ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাদা করে বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রী মোদির। আর তার ঠিক আগে মোদির সঙ্গে ফোনে কথা বললেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর কাতর আর্জি, রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যেন পদক্ষেপ নেন ভারতের প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এই ফোনালাপের খবর জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। পাশাপাশি সোশাল মিডিয়ায় মোদির সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কিও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য