Thursday, February 5, 2026
বাড়িখেলাএক ওভারে ৪০, দুই ওভারে ৭১! ১১ ছক্কায় বিশ্বরেকর্ড সিএসকে’তে ‘বাতিল’ ব্যাটারের

এক ওভারে ৪০, দুই ওভারে ৭১! ১১ ছক্কায় বিশ্বরেকর্ড সিএসকে’তে ‘বাতিল’ ব্যাটারের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ আগস্ট : এক এভারে ৪০ রান! শেষ দুই ওভারে বাউন্ডারির সব প্রান্তে ১১টি ছক্কা উড়ে উঠল ৭১ রান। এরকমও হয়? হয় না, হল। কেরল প্রিমিয়ার লিগে বিশ্বরেকর্ড গড়লেন সলমন নিজার। ভেঙে দিলেন যুবরাজ সিং, রবি শাস্ত্রীর রেকর্ড।

শনিবার তিরুঅনন্তপুরমে ম্যাচ ছিল আদানি ত্রিবান্দ্রাম রয়্যালস ও কালিকট গ্লোবস্টারসের মধ্যে। সেখানে প্রথমে ব্যাট করে কালিকট গ্লোবস্টারস। ১৮ ওভারের শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১১৫ ছিল তাদের। সেই সময় বল করতে আসেন বাসিল থাম্পি। যিনি এর আগে আইপিএলেও খেলেছেন। তাঁর ওভারের প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা মারেন সলমন। শেষ বলে শর্ট রান নেন। ওই ওভারে ওঠে ৩১ রান।

কিন্তু সেটা ছিল ঝড়ের শুরু। আসল তাণ্ডব তো বাকি ছিল শেষ ওভারে। বল করতে আসেন অভিজিৎ প্রবীণ। সামনে সেই সলমন। প্রথম বলে লং অফে ৬, তারপরের বল ওয়াইড, তারপর নো বলে দৌড়ে ২ রান। পরের পাঁচটি বলের স্কোরকার্ড ৬, ৬, ৬, ৬, ৬। কোনওটা মিড উইকেটে, তো কোনওটা ব্যাকওয়ার্ড পয়েন্টে। সব মিলিয়ে ওই ওভারে উঠল ৪০ রান। যুবরাজ সিং এক ওভারে ৬ ছক্কায় ৩৬ রান তুলেছিলেন। একই কৃতিত্ব ছিল রবি শাস্ত্রীরও। সেই রেকর্ড ভেঙে দিলেন সলমন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য