Wednesday, August 26, 2026
বাড়ি বিশ্ব সংবাদ বাংলাদেশে মসজিদের দানবক্সে মুজিবকন্যার প্রত্যাবর্তনের বার্তা!

বাংলাদেশে মসজিদের দানবক্সে মুজিবকন্যার প্রত্যাবর্তনের বার্তা!

বাংলাদেশে মসজিদের দানবক্সে মুজিবকন্যার প্রত্যাবর্তনের বার্তা!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ আগস্ট : অতীত মুছে ফেলতে চেয়েও পুরোপুরি সফল নয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবর রহমান, তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা-সহ আওয়ামি লিগের দীর্ঘ ইতিহাস বিস্মৃত করতে চায় ইউনুস সরকার। কিন্তু তাতে ততটা সাফল্য মিলছে না। বাংলাদেশের প্রান্তে প্রান্তে মুজিব, হাসিনার প্রচুর অনুগামী এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। গদিচ্যুত, দেশছাড়া হাসিনাকে তাঁরা ফেরাতে মরিয়া। তারই এক নিদর্শন মিলল বাংলাদেশের কিশোরগঞ্জে এক মসজিদে। সেখানকার দানবাক্স খুলতেই হাতে এল চিরকূট। তাতে লেখা – ‘শেখ হাসিনা আসবে/ বাংলাদেশ হাসবে…’। চিরকূটে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ও লেখা।

জানা যাচ্ছে, কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর পাশে রয়েছে ঐতিহাসিক পাগলা মসজিদ। টানা প্রায় সাড়ে চারমাস পর খোলা হয়েছ মসজিদের দানবাক্সটি। ১৪ টি লোহার বাক্স খোলার পর উদ্ধার হয় একটি চিরকূট। তাতে লেখা – ‘শেখ হাসিনা আসবে/ বাংলাদেশ হাসবে/ শেখ হাসিনা বীরের বেশে/ আসবে ফিরে বাংলাদেশে/ জয় বাংলা/জয় বঙ্গবন্ধু।’ কে বা কারা মসজিদের দানবাক্সে অর্থের বদলে এমন চিরকূট দিয়ে গেল, সেই প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে, দানবাক্স থেকে মোট ৩২ বস্তা বাংলাদেশ রুপি পাওয়া গিয়েছে। এর আগে এপ্রিলে ৯ কোটি ১৭ লক্ষ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha