স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ আগস্ট : ত্রিপুরা রাজ্যের রাবার চাষিরা একটা বড় ধরনের সমস্যার সন্মুখিন। রাজ্যের বিভিন্ন স্থানে দেখা গেছে রাবার বাগান গুলিতে অজানা রোগ দেখা দিয়েছে। রাবার গাছের পাতা ঝ্ড়ে যাচ্ছে। এমনকি এই রাবার গাছের লেটেক্স বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টি নজরে আসার পর রাবার বোর্ডের নজরে নিয়ে যাওয়া হয়েছে। তারপর রাবার বোর্ডের প্রতিনিধিরা একাধিক রাবার বাগান পরিদর্শন করে। শনিবার সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর।
তিনি আরও জানান রাবার বোর্ডের প্রতিনিধিরা একাধিক রাবার বাগান পরিদর্শন করে নিজেরা বিষয়টি সরজমিনে দেখে। তারপর তারা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছে। জানা গেছে এইটা একটা ফাঙ্গাল ডিজিজ। মুলত অতি বৃষ্টির কারনে এই রোগ হয়। শনিবার জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনারের সাথে ওনারা দেখা করে এই বিষয়ে কথা বলেন। জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনার জানিয়েছেন তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে দুটি ড্রোন আনা হচ্ছে। এই সমস্যার সমাধান করার জন্য। একটি ড্রোন ইতিমধ্যে রাস্তায় রয়েছে। তবে রাজ্যে ড্রোন নিয়ে আসার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে। আশা করা হচ্ছে আগামি দুই তিন দিনের মধ্যে ড্রোন রাজ্যে পৌঁছে যাবে। তারপর সেই ড্রোন ব্যবহার করে ঔষধ স্প্রে করা হবে।

