বাড়িরাজ্যতোফাজ্জল হোসেনের এলাকার রাস্তার অবস্থা বেহাল

তোফাজ্জল হোসেনের এলাকার রাস্তার অবস্থা বেহাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুন : ২০১৮ সালের পর থেকে বারবার প্রতিশ্রুতি মিললেও সংস্কার হয়নি ময়নামা গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের একমাত্র সড়ক। বেহাল রাস্তার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার প্রায় ৭০টি কৃষক পরিবার। কৃষি কাজের উপর নির্ভরশীল এই পরিবারগুলোর ফসল বাজারে নেওয়ার শেষ ভরসা এই রাস্তাটিই।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা মরশুমে কাদা-জলে একাকার হয়ে যায় সড়কটি। অ্যাম্বুলেন্স, স্কুলগামী ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। শুধু রাস্তাই নয়, এলাকায় নেই পানীয় জলেরও কোনো সুব্যবস্থা। সড়কের দুরবস্থার জেরে বাজারে পৌঁছাতে দেরি হয় কৃষকদের, দেরিতে গেলে কাঁচামালের পাচ্ছে না সঠিক মূল্য। এ বিষয়ে বক্সনগর কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেনের কাছে দ্রুত সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। কিন্তু সংস্কার হয় নি, ভোটের সময় এসে প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজ আর হয় না। রাস্তা না থাকায় ধান-সবজি বিক্রি করতে পারছে না। জলের কষ্টও চরমে। এদিকে ময়নামা গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, ৫ নং ওয়ার্ডের রাস্তাটির বেহাল অবস্থা সম্পর্কে অবগত রয়েছেন। টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে। আগামী তিন মাসের মধ্যেই সড়কের কাজ শুরু হয়ে যাবে। পানীয় জলের সমস্যা সমাধানেও প্রকল্প নেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য