স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ আগস্ট : ধর্মনগর মহকুমার রাজবাড়ী,পদ্মপুর ও যুবরাজনগর ব্লকের হাফলং বাজারে মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী এবং সরকার নিষিদ্ধ সিঙ্গল-ইউজ প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করে প্রশাসন জানায়— ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মহকুমা শাসক সজল দেবনাথ জানান, বাজারে সুস্থ বাণিজ্য পরিবেশ বজায় রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। শনিবার বাজেয়াপ্ত সমস্ত পণ্য মহকুমা অফিস প্রাঙ্গণে ধ্বংস করা হয়।

