স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুন : আবারও রাজ্যে প্রবেশের প্রাক মুহূর্তে আসাম পুলিশের হাতে আটক নেশা জাতীয় কফ সিরাপ। প্রতি নিয়ত নিত্য নতুন পন্থা অবলম্বন করে রাজ্যে নেশা সামগ্রী নিয়ে আসছে নেশা কারবারিরা। এইবার জিন্স প্যান্টের পকেটে করে রাজ্যে নেশা সামগ্রী নিয়ে আসার সময় আসাম পুলিশের হাতে আটক নেশা জাতীয় কফ সিরাপ।
অসম-ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেক পোস্টে সোমবার আসাম পুলিস যানবাহন চেকিং করার সময় একটি কন্টেইনার গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি চালানোর পর অনলাইন সামগ্ৰী সহ কাপড়ের বস্তার অভ্যন্তরে থাকা জিন্স পেন্টের পকেটে থেকে উদ্ধার হয় নেশা জাতীয় কফ সিরাপ। এইদিন মোট ১ হাজার ২০০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৬ লক্ষ টাকা হবে। গ্রেপ্তার করা হয়েছে গাড়ি চিরঞ্জীব রাভা ও সহ-চালক বিকাশ রাভাকে। তাদের বাড়ি আসামের কামরূপ জেলার দক্ষিণ পুকুরি পাড়ায়। গাড়ি চালকের বক্তব্য অন লাইন সামগ্রী ও কাপড়ের বস্তার অভ্যন্তরে নেশা সামগ্রী মজুত ছিল তা তার জানা ছিল না।

