Thursday, February 5, 2026
বাড়িরাজ্যরোগীর পরিবারের সাথে দুর্ব্যবহার কর্তব্যরত চিকিৎসকের, প্রতিবাদে ধর্নায় বসলো পিতা

রোগীর পরিবারের সাথে দুর্ব্যবহার কর্তব্যরত চিকিৎসকের, প্রতিবাদে ধর্নায় বসলো পিতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট :  আবারো প্রকাশ্যে এলো রাজ্যের স্বাস্থ্য বিপ্লবের বেহাল চিত্র। কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন এক রোগীর পরিবার। অসুস্থ কন্যাকে নিয়ে সরাসরি জেলা হাসপাতালের সামনে ধর্নায় বসেন তিনি। অভিযোগ, শিশুকন্যার জ্বর টানা তিন দিন ধরে। জ্বর কমার কোন লক্ষন নেই। তাই মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক দুর্ব্যবহার করেন।

শিশুকন্যার বাবার অভিযোগ, বৃহস্পতিবার আরজিএম হাসপাতালে নিয়ে ডাক্তার দেখানোর পরেও এক মিনিটের জন্য উনার মেয়ের জ্বর কমেনি। আজ জেলা হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক সরাসরি ওনাকে বলে দেন তিনি যাতে মেয়েকে নিয়ে সেই হাসপাতালে যান। শিশুকন্যার বাবা জানান কর্তব্যরত চিকিৎসকদের এমন দুর্ব্যবহার আরো অন্যান্য রোগীদের সাথে করে চলেছেন। তিনি কি বেতন পান না?

তাহলে এ ধরনের ব্যবহার কেন করলেন? ক্ষুব্ধ পিতা আরো জানান, যতক্ষণ না পর্যন্ত কর্তব্যরত চিকিৎসক সামাজিক মাধ্যমে এসে ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত তিনি ধর্না থেকে উঠবেন না। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, রোগীদের সাথে যাতে চিকিৎসকরা সঠিক ব্যবহার করেন তার জন্য উদ্যোগ নিতে হবে। রাজ্যের বিভিন্ন জেলা ও মহাকুমা হাসপাতালে চিকিৎসকদের দ্বারা প্রতিদিন এমন ধরনের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে রোগীর পরিবারের পক্ষ থেকে। অথচ সরকার বিষয়গুলি এড়িয়ে চলেছে। সমস্ত চিকিৎসক এমন দুর্ব্যবহার না করলেও একাংশ চিকিৎসক এ ধরনের দুর্ব্যবহার করে চলেছে সাধারণ মানুষের সাথে। যার কারনে মানুষ সেই সমস্ত চিকিৎসকদেরই প্রাইভেট চেম্বারে দেখানোর জন্য বাধ্য হচ্ছে। অনেকে মনে করে যদি রোগীরা প্রাইভেট চেম্বার মুখী না হয়ে হাসপাতাল মুখী হয় তাহলে তাদের ব্যবসায় টান পরবে। এটা চান না একাংশ চিকিৎসক মহল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য