Thursday, February 5, 2026
বাড়িরাজ্যগোহাটি থেকে আগরতলায় ফেন্সিডিল পাচারের সময় আসাম পুলিশের হাতে আটক লরি চালক

গোহাটি থেকে আগরতলায় ফেন্সিডিল পাচারের সময় আসাম পুলিশের হাতে আটক লরি চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট : আটচল্লিশ ঘণ্টার মধ্যে ফের অসম পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ নেশা‌ জাতীয় এসকফ সিরাপ। জানা যায়, বৃহস্পতিবার রাতে গোহাটি থেকে আগরতলা গামী TR 01 X- 1858 নম্বরের ছয় চাকার লরি ট্রান্সপোর্টের বিভিন্ন খুচরো পন্য সামগ্রী নিয়ে অসম পুলিশের নাকা পয়েন্টে আসে। তখন ইনচার্জ প্রনব মিলির নেতৃত্বে কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে অন্যান্য সামগ্ৰীর আড়ালে থাকা ত্রিশটা ঔষধের ড্রামের ভেতরে মোট সাতশো বোতল এসকাফ জব্দ করা হয়।

 যার কালোবাজারি মূল্য প্রায় সাত লক্ষ টাকা বলে জানান ইনচার্জ প্রনব মিলি। সঙ্গে লরি চালককে আটক করা হয়েছে। ধৃত চালকের নাম উৎপল রায়, বাড়ি ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়ায়। সে জানায় গুয়াহাটি থেকে এই পন্য সামগ্রী সহ নেশার সিরাপ গুলো আগরতলা পাচার করার চেষ্টা করেছিল। ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের নেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য