বাড়িরাজ্যমোবাইলের আসক্তিতে মৃত্যু আড়াই বছরের সোনাক্ষীর

মোবাইলের আসক্তিতে মৃত্যু আড়াই বছরের সোনাক্ষীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ আগস্ট : কৈলাসহরের চন্ডীপুর ব্লকের জামতৈল বাড়ি এডিসি ভিলেজের মরাছড়া গ্রামে ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। মোবাইল ফোনের আসক্তির কারণেই প্রাণ গেলো আড়াই বছরের সোনাক্ষী দেববর্মার। জানা যায়, শনিবার অসুস্থ মায়ের ঘুমের ফাঁকে ঘরে থাকা মোবাইল হাতে নেয় সোনাক্ষী।

ভিডিও দেখতে দেখতে ঘর থেকে বের হয়। তখন হাত থেকে মোবাইল পড়ে গেলে তা তুলতে গিয়ে নিজেই ছড়ার জলে পড়ে প্রাণ হারায় সে। পরে রেগা শ্রমিকরা মৃতদেহ দেখে হাসপাতালে নিয়ে যায়, তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনাক্ষীর অকাল মৃত্যুতে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীদের দাবি—মোবাইল ফোনের প্রতি অতি আসক্তিই এই দুর্ঘটনার মূল কারণ। একটি ছোট্ট অসতর্কতা কেড়ে নিলো নিষ্পাপ প্রাণ। সোনাক্ষীর মৃত্যু যেন প্রশ্ন ছুঁড়ে দিল—শিশুদের হাতে অবাধ মোবাইল তুলে দেওয়ার পরিণতি কতটা ভয়ংকর হতে পারে?

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য