Thursday, February 5, 2026
বাড়িরাজ্যছোট ভাইয়ের উপর অ্যাসিড নিক্ষেপ বড় ভাইয়ের

ছোট ভাইয়ের উপর অ্যাসিড নিক্ষেপ বড় ভাইয়ের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ আগস্ট : পারিবারিক ঝামেলার জেরে ছোট ভাইয়ের উপর অ্যাসিড নিক্ষেপ বড় ভাইয়ের। এতে দুইটি চোখ নষ্ট হয়ে গেল ছোট ভাইয়ের। শনিবার দুপুরে ছোট ভাই ন্যায় বিচারের দাবিতে বিলোনিয়া থানায় মামলা দায়ের করে বড় ভাইয়ের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় বিলোনিয়ার সুভাষ নগর এলাকায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছোট ভাই পরিমল দেবনাথ ওনার স্ত্রী জানান ওনার বড় ভাই সুবল দেবনাথ ওনার ছেলের স্ত্রীকে মারধর করে। এই নিয়ে বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তী সময় স্থানিয় পঞ্চায়েতের প্রতিনিধিদের উপস্থিতিতে ঝামেলা নিজেদের মধ্যে মীমাংসা করা হয়। এই ঘটনার এক মাস যেতে না যেতে মদমত্ত অবস্থায় সুবল দেবনাথ প্রতিনিয়ত অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে পরিমল দেবনাথ ও তার পরিবারকে।

শুক্রবার সন্ধ্যায় ছোট ভাই পরিমল দেবনাথ বড় ভাই সুবল দেবনাথের কাছে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণ জানতে গেলে তখনই সুবল দেবনাথ পরিমল দেবনাথের উপর অ্যাসিড নিক্ষেপ করে। সাথে সাথে  পরিমল দেবনাথকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে জাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরিমল দেবনাথকে রেফার করে দেন শান্তিরবাজার জেলা হাসপাতালে। শনিবারে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পরিমল দেবনাথ বিলোনিয়া থানায় গিয়ে বড় ভাই সুবল দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য