স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগষ্ট: পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্ট কাঠালছড়ি এস বি স্কুলের মাঠে শুক্রবার এক গুরুত্বপূর্ণ আলোচনামূলক অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল ইন্দ্র সেনার রেড্ডি নাল্লু। এদিনের সফরে তিনি সরাসরি এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে সরকার পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সম্পর্কে খোঁজখবর নেন। রাজ্যপাল বলেন, সরকারের প্রতিটি সুযোগ-সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের কাছে পৌঁছানোই প্রশাসনের প্রধান দায়িত্ব।
যেকোনও সমস্যা দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে জানালে তা খতিয়ে দেখা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণা, অতিরিক্ত জেলা সমাহর্তা সহ জেলার অন্যান্য আধিকারিকরা। তারা রাজ্যপালকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খুঁটিনাটি তথ্য উপস্থাপন করেন। এদিন বিকেলে রাজ্যপাল সাব্রুম মহকুমার তুইকুম্বা এলাকাতেও যান এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এদিকে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রধান পুরহিতের ডাকা আহ্বানে সাড়া দিয়ে মন্দিরে গেলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউমন্দিরের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্দিরের প্রধান পুরহিত প্রভু করুনেশ্বর মাধব দাস। মন্দিরে প্রতিনিয়ত নানান ধর্মীয় কর্মসূচী অনুষ্ঠীত করাহয়। প্রভুর উদ্দ্যোগে আয়োজিত ধর্মীয় কর্মসূচীর মধ্যে রাজ্য ও বহিরাজ্যথেকে ব্যপকহারে ভক্তদের সমাগম ঘটে। বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে আয়োজিত রথ সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। এদিন রাজ্যপাল পূজা দিয়ে মঙ্গল কামনা করেন।

