Sunday, August 23, 2026
বাড়ি রাজ্য আসাম রাইফেলস ময়দানে ড্রোনের মহড়া করল ভারতীয় সেনারা

আসাম রাইফেলস ময়দানে ড্রোনের মহড়া করল ভারতীয় সেনারা

আসাম রাইফেলস ময়দানে ড্রোনের মহড়া করল ভারতীয় সেনারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগষ্ট:   আসাম রাইফেল ত্রিপুরা সেক্টরের উদ্যোগে শুক্রবার ড্রোন প্রযুক্তি নিয়ে এক মহড়া প্রদর্শনের আয়োজন করা হয়। শত্রুপক্ষের ড্রোন মোকাবিলা ও সন্ত্রাসবাদ দমন অভিযানে ড্রোন ব্যবহারের নানা কৌশল এদিন প্রদর্শন করে আসাম রাইফেল-এর জওয়ানরা।

এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্য পুলিশের মহা-নির্দেশক অনুরাগ ধ্যানকর, মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, আসাম রাইফেল-এর উত্তর-পূর্বাঞ্চলের আই.জি সহ অন্যান্যরা। এইদিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষও ড্রোন প্রদর্শন প্রত্যক্ষ করে।

এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান ভারতবর্ষ বর্তমানে সুরক্ষিত রয়েছে। তার প্রমান অপারেশন সিদুরের মাধ্যমে দেখা গিয়েছে। ২৪ থেকে ২৫ মিনিটের মধ্যে সন্ত্রাসবাদীদের ১১ টি ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যও বর্তমানে সুরক্ষিত রয়েছে। বর্তমানে প্রযুক্তিকে ব্যবহার করে সুরক্ষিত থাকতে হবে। তার মহড়া এইদিন প্রদর্শন করা হয়েছে। ড্রোনের মধ্যে বিভিন্ন ধরনের ড্রোন রয়েছে। ড্রোনের মাধ্যমে বর্তমানে গুলিও চালানো যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha