Sunday, August 23, 2026
বাড়ি রাজ্য ১৭ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার

১৭ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার

১৭ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগষ্ট:   পাচারকালে ১৭ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ধর্মনগর থানার পুলিশ আনন্দ বাজার সংলগ্ন এলাকা থেকে এই বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে পুলিশ পাচারকারীদের আটক করতে ব্যর্থ হয়। ধর্মনগর থানার ওসি জানান বৃহস্পতিবার রাতের বেলায় আনন্দ বাজার এলাকায় যানবাহন চেকিং করা হচ্ছিল।

সেই সময় পুলিশকে লক্ষ্য করে একটি যাত্রীবাহী অটো আনন্দ বাজারের একটি গ্রামীণ রাস্তার দিকে রওয়ানা হয়। এতে পুলিশের সন্দেহ হয়। তখন পুলিশ যাত্রীবাহী অটোটির পিছু ধাওয়া করে। এরই মধ্যে অটো চালক মাঝ রাস্তায় অটো রেখে পালিয়ে যায়। পরে পুলিশ অটোটিতে তল্লাসি চালানোর পর ১৭ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha