Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য পূজার আগে শহর বাসীর সমস্যা নিরসনের আশ্বাস মেয়রের

পূজার আগে শহর বাসীর সমস্যা নিরসনের আশ্বাস মেয়রের

পূজার আগে শহর বাসীর সমস্যা নিরসনের আশ্বাস মেয়রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ সেপ্টেম্বর : যানজট, রাস্তা সংস্কার এবং বিদ্যুৎ পরিষেবার কাজ যাতে আসন্ন দূর্গা পূজার আগে সংস্কার করা হয় তার জন্য পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এইদিনের বৈঠকে পুর নিগমের কর্পোরেটরদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে নিগমের মেয়র দীপক মজুমদার জানান দুর্গা পূজার সময় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশ বিদেশ থেকে বহু মানুষ আগরতলা শহরে আসে।

 তারা যেন সবাচ্ছন্দে পূজা উপভোগ করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এইদিন বৈঠক করা হয়। আগরতলা শহরের সকল রাস্তার কাজ যেন ১০ অক্টোবরের মধ্যে যেন শেষ করা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাব গুলির সাথে কথা বলে পূজার সময় যেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা হয়। আগরতলা শহরকে যানজট মুক্ত রাখার জন্য ট্রাফিক এসপি-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আগরতলা পুর নিগম থেকে কর্মী দিয়ে ট্রাফিক দপ্তরকে সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে এসপি ট্রাফিককে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha