Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য খুনের ঘটনার পুনঃ নির্মাণ করল পুলিশ

খুনের ঘটনার পুনঃ নির্মাণ করল পুলিশ

খুনের ঘটনার পুনঃ নির্মাণ করল পুলিশ

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ সেপ্টেম্বর :  গৃহবধূ সুজিতা দাস খুনের ঘটনায় ধৃত দেবর নয়ন নম:কে সাথে নিয়ে ঘটনাস্থলে যায় মধুপুর থানার পুলিশ। অভিযোগ, কমলাসাগর ভাদ্র মেলায় নয়ন নমঃ এবং তার বাবা সঞ্জিৎ নমঃ - হাতে খুন হয় সুজিতা দাস বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকজনের। পরিবারের পক্ষ থেকে মধুপুর থানায় অভিযুক্ত বাবা নেহাল চন্দ্রনগর এলাকার সঞ্জিত নমঃ এবং ছেলে নয়ন নমঃ বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মধুপুর থানায়। পরবর্তী সময়ে পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত নামে।

 ইতিমধ্যে ঘটনার দিন রাত্রিবেলা মধুপুর থানা পুলিশ অভিযুক্ত খুনি নয়ন নমঃকে হাঁপানিয়া হাসপাতাল থেকে গ্রেফতার করে নিয়ে আসে গভীর রাতে। ঘটনার বিবরণে জানা যায় কমলাসাগর ভাদ্র মেলাতে ঘুরতে আসে .এন.জি.সি প্রথম গেট এলাকার বিবাহিত এক কন্যার জননী সুজিতা দাস তার ভালোবাসার বিবাহিত যুবক প্রীতম নমঃকে নিয়ে। শনিবার প্রীতম নমঃ সেই মহিলাকে নিয়ে কমলাসাগর ভাদ্র মেলায় ঘুরতে আসে। আর কমলাসাগর ভাদ্র মেলাতে ছিল তার বাবা সনজিৎ নমঃ এবং তার ছোট ভাই নয়ন নমঃ।

তারা একটি দোকান নিয়ে ব্যবসার জন্য এসেছিল। প্রীতম নমঃ সেই মহিলাকে নিয়ে তার বাবার দোকানের সামনে দিয়ে বারবার আসা-যাওয়া করার সময় জিজ্ঞেস করতেই উত্তেজিত হয়ে উঠে প্রীতম। তার বাবার উপর হামলা চালায়। এমন সময় প্রীতম নমঃ ছোট ভাই নয়ন নমঃ এগিয়ে গিয়ে সেই ভাইয়ের হাত থেকে তার বাবাকে ছাড়িয়ে আনার জন্য এগিয়ে আসলে এমন সময় সুজিতা দাস নামে ওই মহিলা তাদের উপর আক্রমণের চেষ্টা করে বলে অভিযোগ। আর যার পরিপ্রেক্ষিতে নয়ন নমঃ মেলা প্রাঙ্গণ থেকে একটি ছুড়ি নিয়ে সজোরে আঘাত করে সুজিতদা দাসের গলায়। পরে জিবিপি হাসপাতালে সুজিতা দাসের মৃত্যু হয়। এদিকে মধুপুর থানা পুলিশ সেই খবর পেয়ে নয়ন নমঃকে হাপানিয়া হাসপাতাল থেকে গ্রেফতার করে গভীর রাতে। রবিবার দুপুরবেলা গৃহবধূ সুজিতা দাসের পরিবারের পক্ষ থেকে তার মা গৌরী দাস মধুপুর থানায় অভিযুক্ত সনজিৎ নমঃ এবং তার ছেলে নমঃ- বিরুদ্ধে মামলা দায়ের করেন। রবিবার গ্রেফতারকৃত নয়ন নমঃকে বিশালগড় মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে ঘটনার পুনঃনির্মাণ করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha